শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

হাইয়াতুল উলইয়ার প্রশ্নফাঁসের গুজব ছড়ানোয় মতিঝিল থানায় জিডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:।।
ডেপুটি এডিটর>

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের শেষ হওয়া কেন্দ্রীয় পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট করায় ঢাকার মতিঝিল থানায় জিডি করা হয়েছে।

আজ মঙ্গলবার মালিবাগ মাদরাসা থেকে হাইয়াতুল উলইয়ার কর্মকর্তাদের এক ভিডিও বার্তা থেকে এ তথ্য জানা যায়।

ভিডিও বার্তায় বলা হয়, ২৫ সেপ্টেম্বর রাত ৯ টায় https://www.facebook.com/muhammednurulhuda688 আইডি থেকে ফেসবুকে আল-হাইআতুল উলয়ার দায়িত্বশীলদের পক্ষ থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) ‘পরীক্ষার প্রশ্নফাঁসের পোস্টমর্টেম’ শিরোনামে একটি বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট দেয়া হয়।

বার্তায় আরো বলা হয়, ২৬ সেপ্টেম্বর আল-হাইআতুল উলয়ার মনিটরিং সেলের সভার সিদ্ধান্তক্রমে উক্ত আইডিধারীর বিরুদ্ধে মতিঝিল থানায় জিডি করা হয় এবং এসবি (স্পেশাল ব্রাঞ্চ) ও সাইবার ক্রাইম ইউনিটে জিডির কপিসহ রিপোর্ট করা হয়।

স্পেশাল ব্রাঞ্চ জানায়, উক্ত আইডিধারী জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার ছাত্র এবং মালিবাগ সেন্টারে আল-হাইআতুল উলয়ার অধীনে দাওরায়ে হাদীস পরীক্ষা দিচ্ছে।

এ তথ্যানুসারে আজ মঙ্গলবার পরীক্ষা শেষ হওয়ার কিছু পূর্বে আল-হাইআতুল উলয়ার মনিটরিং সেলের সদস্যসহ হাইআতুল উলয়ার কর্মকর্তাগণ জামিয়া শারইয়্যাহ মালিবাগে উপস্থিত হন এবং পরীক্ষা শেষে উক্ত আইডিধারী মুহাম্মদ নূরুল হুদা, রোল নং ১০৮৮১, নিবন্ধন নং ৮১৯১ কে প্রধান নেগরান ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহতামিম সাহেবের সহযোগিতায় মাদরাসার দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার স্বীকারোক্তিমূলক জবাববন্দি গ্রহণ করা হয়।

পোস্টকারী মুহাম্মদ নুরুল হুদা তার দেয়া ফেসবুক পোস্টে লিখেন, বিভিন্ন মহল থেকে প্রশ্নফাঁসের খবর শুনছি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ছাত্রদের সাথে ছেলেখেলা চলছে। হাইয়াতুল উলইয়ার দায়িত্বশীলদের চেয়ারে বসিয়ে রাখা হয়েছে সিন্ডিকেট চক্রের সদস্যদের। ফলে নিজ নিজ মাদরাসার জন্য আগাম প্রশ্ন জানিয়ে দেয়া হচ্ছে।

সাইবার টিম আমাদের জানায়, নুরুল হুদা বাংলাদেশ কওমি ছাত্র ফোরাম নামের একটা সংগঠনের সদস্য। তার সঙ্গে আরো অনেকে যুক্ত আছেন।

ভিডিও বার্তায় বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্টকারী দাওরায়ে হাদিস পরীক্ষাথী নূরুল হুদা স্বীকারুক্তিমূলক জবানবন্দী দিয়ে বলেন, আমি যা করেছি শাস্তিযোগ্য অপরাধ, আমি যা লিখেছি সবই ধারণাপ্রসুত। à