শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিনটি জেলা পরিষদ, ৯টি উপজেলা এবং ৬১টি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করতে আজ বুধবার থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আবেদন ফরম বিতরণ শুরু করছে আওয়ামী লীগ।

মনোনয়নপ্রত্যাশীদের কোনো প্রকার জনসমাগম না করে স্বাস্থ্যবিধি মেনে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে।

দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে আগামী রোববার পর্যন্ত এই পাঁচ দিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীরা আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

তিনটি জেলা পরিষদের মধ্যে রয়েছে— ফরিদপুর, মৌলভীবাজার ও মাদারীপুর। সম্প্রতি এই তিনটি জেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যুতে এগুলো শূন্য হয়। এছাড়া ৯টি উপজেলার মধ্যে রয়েছে— নওগাঁর মান্দা, যশোর সদর, বাগেরহাটের শরণখোলা, খুলনার পাইকগাছা, মাদারীপুরের শিবচর, সুনামগঞ্জের জামালগঞ্জ, কুমিল্লার দাউদকান্দি, চাঁদপুরের মতলব দক্ষিণ ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া।

৬১টি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে—রংপুর বিভাগে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়ন, তারাগঞ্জের আলমপুর, রংপুর সদরের সদ্যপুষ্করিণী, হরিদেবপুর, চন্দনপাট, লালমনিরহাটের কালীগঞ্জের দলগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী ও পাটিকাপাড়া ইউনিয়ন। রাজশাহী বিভাগে বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদরের চরঅনুপনগর, নাচোলের ফতেপুর, নওগাঁর বদলগাছির মথুরাপুর, সিরাজগঞ্জের শাহাজাদপুরের পোরজানা, ভাঙ্গুড়া এবং পাবনার ভাঙ্গুড়ার মন্ডতোষ ইউনিয়ন। খুলনা বিভাগে বাগেরহাট জেলার মোল্লাহাটের কোদালিয়া, চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি, আলমডাঙ্গার ডাউকি এবং সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতা।

বরিশাল বিভাগে বরগুনার তালতলীর কড়ইবাড়িয়া, পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর, ভোলার লালমোহনের ফরাশগঞ্জ, বাকেরগঞ্জের কলসকাঠী ও উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদ। ঢাকা বিভাগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর, কিশোরগঞ্জের ইটনার বড়িবাড়ী, টাঙ্গাইলের ঘারিন্দা, গাজীপুরের কালীগঞ্জের নাগরী, নরসিংদীর রায়পুরার আদিয়াবাদ ও গাজনা, ফরিদপুরের মধুখালীর কোরকদি, শরীয়তপুরের ভেদরগঞ্জের মহিষার ও গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিষদ।

ময়