বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী ব্যাংকগুলোতে দুই শ্রেণীর লোকের সমন্বয় থাকা জরুরি ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ সৌদিতে ১৯ হাজার কর্মী নিয়োগের ঘোষণা হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস

তুরস্ককে ঠেকাতে বিপুল পরিমাণ অস্ত্র কিনছে গ্রিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক ও গ্রিস মুখোমুখি অবস্থান নিয়েছে। দুটি দেশই পূর্ব ভূমধ্যসাগরে কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রস্তুতও আছে। তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই গ্রিস বিপুল পরিমাণ অস্ত্র কেনার কথা ঘোষণা দিয়েছে।

১৮টি ফরাসী রাফালে যুদ্ধবিমান, চারটি ফ্রিগেট এবং চারটি নৌবাহিনীর হেলিকপ্টার এই নতুন অস্ত্র তালিকায় রয়েছে। এছাড়া আগামী ৫ বছরের মধ্যে দেশটির সেনাবাহিনীতে আরও ১৫ হাজার সৈন্য যোগ করা হবে। জানিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। এখানেই শেষ না, নৌবাহিনীর জন্য টর্পেডো, ট্যাংক-বিধ্বংসী অস্ত্র এবং বিমান বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে গ্রিস। জানা গেছে, গত দু'দশকের মধ্যে এটিই হবে গ্রিসের সবচেয়ে বড় আকারের অস্ত্র ক্রয়।

সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে গ্যাসের মজুত অনুসন্ধানকে কেন্দ্র করে গ্রিস ও তুরস্কের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। এ নিয়ে গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস বলছেন, সশস্ত্রবাহিনীকে আরও শক্তিশালী করার সময় এসেছে আমাদের। এবারের অস্ত্র ক্রয় এমন একটি কর্মসূচি যা দেশের জন্য ঢাল হিসেবে কাজ করবে।

এদিকে তুরস্ক সম্প্রতি গ্রীক দ্বীপ কাস্তেলোরিজোর জলসীমার কাছে তেল অনুসন্ধানী গবেষণা জাহাজ পাঠিয়েছে, এলাকাটির দক্ষিণ-পশ্চিম তুরস্ক থেকে কিছুটা দূরে অবস্থিত। এর জবাবে গ্রিস কয়েকটি ইউরোপীয় দেশ এবং সংযুক্ত আরব আমিরাতকে সাথে নিয়ে সেখানে একটি নৌ মহড়া চালায়।গ্রিসকে সমর্থন দিয়ে যাচ্ছে ফ্রান্স। ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তুরস্ক যে আচরণ করছে তা গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে তাদের সঙ্গে স্পষ্ট ও শক্ত আচরণ করা জরুরি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ