রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন

গাজীপুরের রহিম নেওয়াজ খান মাদ্রাসায় নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র সিলেবাস আলোকে পরিচালিত গাজীপুরের ‘রহিম নেওয়াজ খান হাফিজিয়া ক্বওমিয়া মাদ্রাসা’য় জরুরি ভিত্তিতে কিছু শিক্ষক নিয়োগ দেয়া হবে।

পদের নাম: ১. মুহতামিম (১জন)
২. ইমাম ও কিতাবখানার শিক্ষক (১জন)
৩. নূরানী শিক্ষক (২জন)
৪. হাফেজ শিক্ষক (২ জন)
৫. মুয়াজ্জিন (১জন)

শর্ত: ১ নং পদের জন্য দাওরায়ে হাদীসসম্পন্ন যোগ্য মাওলানা হতে হবে। আরবিসহ উর্দূ ও ফারসি ভাষায় জ্ঞান সম্পন্ন হতে হবে। পাশাপাশি জেনারেল শিক্ষার সার্টিফিকেট থাকলে প্রাধান্য পাবে।

২ নং পদের জন্য দাওরায়ে হাদীসসম্পন্ন যোগ্য মাওলানা হতে হবে। জেনারেল শিক্ষার সার্টিফিকেট থাকলে প্রাধান্য পাবে। ৩নং পদের জন্য নূরানী ট্রেনিংপ্রাপ্ত হতে হবে। ৪নং পদের জন্য হুফফাজুল কুরআনের ট্রেনিংপ্রাপ্ত হলে অগ্রাধিকার পাবে।

সুযোগ-সুবিধা: ১ ও ২নং পদের বেতন প্রার্থীর যোগ্যতা বিবেচনা করে আলোচনা সাপেক্ষে। ৩, ৪ ও ৫ নং পদের বেতন ৮০০০-১০,০০০ টাকা।

বি.দ্র. প্রতিষ্ঠানে সকল শিক্ষকের জন্য ফ্রি থাকা-খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিয়ে শিক্ষকদের কোনো কাজ করতে হয় না। কোনো ধরনের চাঁদা বা কালেকশনের ঝামেলা নেই।

যোগাযোগ: রহিম নেওয়াজ খান হাফিজিয়া ক্বওমিয়া মাদ্রাসার শিক্ষক মিয়ার মনির, 01891-978444।

-এএ