শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

‘দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আদর্শ ও নিষ্ঠাবান নাগরিক তৈরিতে সচেষ্ট হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, আক্বিদা-বিশ্বাস ও ইসলামের আদর্শিক সীমারেখার ক্ষেত্রে উলামায়ে কেরামকে সদা অবিচল, দৃঢ়চেতা এক বিশ্বস্ত রাহবারের ভূমিকা পালন করতে হবে। মুসলমানদের জীবন পদ্ধতি, রাষ্ট্র পরিস্থিতি,পারিপার্শ্বিক পরিবর্তন ও চাহিদা সম্পর্কে অবগত থাকতে হবে। মনে রাখতে হবে, উলামায়ে কেরামের অবস্থা জনবিচ্ছিন্ন কাল্পনিক জগতের বাসিন্দাদের মত নয়। তারা সবসময় শত্রুশক্তির মোকাবেলায় সীমান্ত প্রহরীর মত। উলামায়ে কেরামের জন্য গাফলতি ও অলসতা কিংবা অবহেলার কোনো সুযোগ নেই।

বুধবার (৯ সেপ্টেম্বর) ফরিদপুর জেলার সালথায় নিজামুল উলূম মাদরাসা মিলনায়তনে জেলা ইসলামী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসলামী ঐক্যজোট মহাসচিব বলেন, বিশ্বব্যাপী অপসংস্কৃতির বিপ্লব চলছে। প্রতিনিয়ত ইসলামী বিশ্বাস ও দ্বীনের মৌলিক চিন্তার উপর আঘাত আসছে। দেশজুড়ে ইসলাম, মুসলমান, উলামা-মাশায়েখের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তুফান বইছে। সবমিলিয়ে এক ভয়ংকর অবস্থা সৃষ্টি করা হয়েছে। এমতাবস্থায় উলামায়ে কেরাম যদি স্বীয় জাতিকে তাদের জীবন সম্পর্কে সচেতন না করেন, জাতিকে তাদের আত্মপরিচয় ও কর্তব্য সম্পর্কে সজাগ না করেন, আদর্শ উপমাময় নাগরিক জীবন পদ্ধতি শিক্ষা দিয়ে নিজেদেরকে জাতীয় নেতৃত্বের জন্য প্রস্তুত না করেন তবে ভবিষ্যতে ঘোর অন্ধকার নেমে আসতে পারে।

মুফতি ফয়জুল্লাহ বলেন, সাধারণ মুসলমানের জীবন ও ভবিষ্যত প্রজন্মের কথা ভাবতে হবে। আদর্শ ও নিষ্ঠাবান নাগরিক তৈরির চেষ্টা করতে হবে। দেশকে ভয়াল ভ্রান্তি ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে।

তিনি বলেন, স্বদেশী জীবন সভ্যতা, সমকালীন আন্দোলন ও রাজনীতি, দেশের আইন ও নিয়ম নীতি, রীতিনীতি সম্পর্কে জানতে হবে, তা না হলে অস্তিত্ব ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তিনি উলামায়ে কেরামকে আল্লাহর সন্তুষ্টির লক্ষে সত্যের পতাকবাহী আল্লাহর বাহিনী হয়ে কাজ করার আহবান জানান।

ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও ফরিদপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা আল্লামা জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উলামা মাশায়েখ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, কেন্দ্রীয় দপ্তর সম্à