শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

চালাতে না পারায় দামি মোবাইল ফেরত দিল চোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোবাইল চুরি-ছিনতাই বা হারানোর ঘটনা অহরহই ঘটে। তবে চুরি যাওয়া মোবাইল ফেরত দেওয়ার ঘটনা কমই ঘটে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। ভারতের জাতীয় গণমাধ্যম টাইমসনাউ নিউজ এমন একটি সংবাদ প্রকাশ করেছে।

প্রকাশিত ওই খবরে জানা গেছে, জামালপুর থানার জ্যোৎশ্রীরাম পঞ্চায়েতের শাহহুসেনপুর দেওয়ানপাড়ার বাসিন্দা শুভাশিস ভট্টাচার্য কয়েকদিন আগে প্রায় ৪৬ হাজার টাকা খরচ করে একটি অ্যান্ড্রয়েড ফোন কেনেন। গত ৪ সেটেম্বর তিনি মিষ্টির দোকানে যান। মিষ্টি কিনে ফেরার সময় সেখানেই মোবাইলটি রেখে চলে আসেন তিনি। কিছুক্ষণ পর সেকথা মনে পড়লে আবারও মিষ্টির দোকানে দৌড়ে যান। তবে মোবাইলটি তখন আর পাওয়া যায়নি। দোকানের কর্মীরাও তার ফোনের খোঁজ জানাতে পারেননি। এরপর শুভাশিস অন্য ফোন থেকে তার মোবাইলে বারবার কল দেন। কিন্তু প্রতিবারই সেটা বন্ধ পান। এরপর তিনি থানায় মামলা দায়ের করেন।

রোববার শুভাশিস তার মোবাইলে আবারও কল দেন। এবার ফোনটি ধরে একজন জানান, ফোনটি তিনি মালিককে ফেরত দিতে চান। কারণ তিনি ফোনটি ব্যবহার করতে পারছেন না।

শুভাশিস জানান, ওই ব্যক্তি তার ফোন ফেরত দিতে চাওয়ায় তিনি বেশ অবাক হয়েছিলেন। এরপর পুলিশের সহযোগিতায় ওই ব্যক্তির বাড়ি থেকে ফোনটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, মিষ্টির দোকানের কাউন্টার থেকে ফোনটি চুরি করেছিল ২২ বছর বয়সী এক তরুণ। তবে শুভাশিস ফোন ফেরত পেয়ে খুশী হওয়ায় মোবাইল চুরির অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। এ কারণে পুলিশও ওই তরুণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।

সূত্র: টাইমসনাউ নিউজ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ