মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক কাতারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬ চারমাস অপেক্ষার পর হরমুজ অতিক্রম করল বাংলার জয়যাত্রা

দেবরকে খুন করে নিজ ঘরে লাশ পুঁতে রাখল ভাবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেবরকে খুন করে নিজ ঘরে লাশ পুঁতে রাখল ভাবি। কুমিল্লার দেবিদ্বারে ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা।

জানা গেছে, দেবরকে খুনের পর স্বামীর সহযোগিতায় দেবরের লাশ বস্তাবন্দি করে ঘরের ভেতরেই পুঁতে রাখে ভাবি। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খুন হওয়া এ দেবরের নাম সোহেল মিয়া।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের বাসিন্ধা। তার পিতার নাম মৃত আবুল কাশেম। ঘটনার পর থেকেই নিহত দেবরের আপন ভাই ইব্রাহিম পলাতক রয়েছে। পুলিশ তার স্ত্রী রোজিনা বেগমকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট পারিবারিক বিরোধের জের ধরে মৃত আবুল কাশেমের ছেলে ইব্রাহিম ও সোহেল মিয়ার মারামারি হয়। ভাবি রোজিনা বেগম তার স্বামী ইব্রাহিমকে নিয়ে সোহেলকে পিটিয়ে মারাত্মক আহত করে। কিছুক্ষণ পর সোহেল মারা যান।

ঘটনা ধামাচাপা দিতে দেবরের লাশ বস্তাবন্দি করে তার নিজ ঘরেই পুঁতে রাখেন। বেশ কয়েক দিন ধরে তাকে খুঁজে না পেয়ে নিহতের ভাগ্নে মাইনুদ্দিন তার খবর জানতে চান। এ সময় ভাবি রোজিনা বেগম জানান, সোহেলকে মাদক নিরাময় কেন্দ্রে দেয়া হয়েছে।

স্বজনরা কোন নিরাময় কেন্দ্রে তাকে দেয়া হয়েছে, জানতে চাইলে রোজিনা বেগম তাদের প্রশ্নের উত্তর না দিয়ে আত্মগোপন করেন। পরে প্রতিবেশীরা ইব্রাহিমের স্ত্রী রোজিনা বেগমকে চাপ দিলে সোহেলের লাশ পুঁতে রাখার কথা জানান তিনি।

খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে দেবিদ্বার থানার পরিদর্শক মেজবাহ উদ্দিন জানান, নিজ ঘরে এক যুবকের লাশ পুঁতে রাখা হয়েছে স্থানীয়দের দেয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে আমরা অভিযান চালাই। ইব্রাহিমের স্ত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে সোহেল মিয়ার লাশ উদ্ধার করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ