বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা: শাহে আলম ঢাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৭ রাঙামাটিতে ৯৭ স্থানে পাহাড়ধস, ২ শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত আয়াতুল্লাহ খামেনির দাফন আজ মাদরাসায় টিকটক ভিডিও তৈরি, হাটহাজারীর ৪ শিক্ষার্থী বহিষ্কার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে দারুল মাআরিফ, শিক্ষা কার্যক্রম বন্ধ ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের নেতা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ মরহুম গ্র্যান্ড মুফতি শাইখ আবদুল আজিজের স্মৃতিচারণ করলেন শাইখ সুদাইস

রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে খাবার পানি নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নুর আলম (২৫) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের চাকমারকুলের আই ব্লকের বাসিন্দা মো. হোসেন (৩৫), রুবেল (২০), জামির (২০), মজি উল্লাহ (৩৫) ও আবদুল মালেককে (৩৫) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৬।

কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৬ এর কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম জানান, পানি নেয়াকে কেন্দ্র করে চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের আই ব্লকে রোহিঙ্গা শরণার্থী কাজলীর সঙ্গে প্রতিবেশী জান্নাত আরার কথাকাটাকাটি ও ঝগড়া হয়। পরে রাত ৯টার দিকে মো. হোসেন, রুবেল, জামির, মজি উল্লাহ, আবদুল মালেকসহ জান্নাতের পক্ষের আরও ৭-৮ জন রোহিঙ্গা শরণার্থী কাজলীর স্বামী নুর আলমকে ঘর থেকে ডেকে নিয়ে তার ওপর হামলা চালায়।

পরে ঘটনাস্থল থেকে নুর আলমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নুর আলমকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

সেখানে শুক্রবার সকালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে লাশ তার আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এপিবিএন কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ