বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ৩ হাজার ৩২৪ টাকা প্রায় ২০০ বছর আগে চুরি হয়ে গিয়েছিল মসজিদুল হারামের দুষ্প্রাপ্য ৮টি পাথর ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ

পবিত্র কাবা শরীফ ধোয়া হবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়ম অনুযায়ী প্রতি বছর দুইবার কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। সে হিসেবে আজ বৃহস্পতিবার আরবি ১৪৪২ হিজরি সালে প্রথমবার মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্রতম এই স্থাপনা জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে ধৌত করা হবে।

এ ব্যাপারে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজও সম্মতি দিয়েছেন। বাদশার পক্ষে মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালেদ ফয়সাল ধৌতকাজের নেতৃত্ব দিবেন।

আল আরাবিয়া জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবের কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর অত্যন্ত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত বছর ১৪৪১ হিজরি সালে কাবাঘরের সম্প্রসারণ পরিকল্পনার বাস্তবায়ন চলমান থাকায় এই পবিত্র স্থাপনা ১৫ মুহাররমে একবার ধৌত করা হয়।

-এএ