সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তলিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

করোনা রোগীদের সংস্পর্শে থাকা ব্যক্তিদেরও পরীক্ষা জরুরি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে থাকা ব্যক্তিদেরও পরীক্ষা জরুরি বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) রোগতত্ত্ববিদ মারিয়া ভ্যান কারখোভ। সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

তিনি বলেন, ‘আমরা যে রূপরেখা তৈরি করেছি, তা করোনা আক্রান্ত রোগীদের খুঁজে বের করার কৌশল। তাই সন্দেহভাজন আক্রান্ত রোগীদের করোনা টেস্ট করার সুপারিশ করছি। যেখানেই সম্ভব, প্রয়োজন অনুযায়ী করোনা টেস্ট করা দরকার, যেন আক্রান্ত ব্যক্তিরা আইসোলেশনে থাকতে পারে এবং তাদের মাধ্যমে কন্টাক্ট ট্রেসিং করা সম্ভব হয়।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরিবিষয়ক কার্যক্রমের পরিচালক মাইক রায়ান বলেন, ‘করোনা পরীক্ষার বিষয়ে কৌশলের মধ্যে গুরুত্বপূর্ণ হলো—কোন কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হতে পারেন, তা খুঁজে বের করা; সম্ভাব্য আক্রান্ত রোগীদের দিকে মনোনিবেশ করা, তাঁদের পরীক্ষা করা, যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার ফল দেওয়া এবং সে অনুযায়ী স্বাস্থ্যবিষয়ক পদক্ষেপ নেওয়া।’

এদিকে, কাদের করোনা পরীক্ষা করা উচিত, এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়ে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) নতুন নির্দেশনায় জানিয়েছে, করোনা পজিটিভ রোগীদের সংস্পর্শে থাকার পরও উপসর্গ না থাকলে করোনা পরীক্ষা করার প্রয়োজন নেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ