শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

হচ্ছে না বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা, ফেরত পাচ্ছে ফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
ডেপুটি এডিটর>

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সর্বস্তরের কেন্দ্রীয় পরীক্ষা বাতিল ও শিক্ষার্থীদের ৫০% ফি ফেরত দেয়াসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি।

মিশকাত জামাতের সনদ এবং আগামী বছরের তাকমিল জামাতের পরীক্ষার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে হিফজ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, বেফাকের আওতাধীন সব মাদরাসার ৪৩তম ফযীলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতিদাইয়্যাহ মারহালার কেন্দ্রীয় পরীক্ষা বাতিল করা হয়েছে। হিফজুল কুরআন ও ইলমুল কিরাআত মারহালা ব্যতীত অন্য মারহালার শিক্ষার্থীদের ফির ৫০% ফেরত দেয়া হবে।

আজ বেফাক মহাপরিচালকের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন রাজু আওয়ার ইসলামকে জানান, মিশকাতের পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আগামী বছর হাইয়াতুল উলইয়ার তাকমিল পরীক্ষায় অংশ নিতে পারবে।

তাদের সনদের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, মিশকাতের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে সনদ প্রদান করা হবে। প্রত্যেক মাদরাসা তাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার নম্বর দিয়ে সনদ তৈরির সুযোগ রয়েছে।

এদিকে আগামী ৫ সেপ্টেম্বর থেকে তাহফিজুল কুরআন ও কিরাত বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেফাকের সহকারী মহাপরিচালক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর তাহফীযুল কুরআন ও ইলমুল ক্বিরাআত বিভাগের ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষা আগামী ৫ই সেপ্টেম্বর ২০২০ইং রােজ শনিবার হতে ১০ই সেপ্টেম্বর ২০২০ইং রােজ বৃহস্পতিবার পর্যন্ত যথানিয়মে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকল মাদরাসা কর্তৃপক্ষ ও পরীক্ষার্থীদের প্রয়ােজনীয় প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশ প্রদান করেছে বোর্ড।

এর আগে সরকারী প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে বেফাকভূক্ত মাদরাসাগুলোর খোলার সিদ্ধান্ত নিয়েছিলো বোর্ডটি। গত বুধবার কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যােবায়ের আহমাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষকে জানানাে à¦