রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মেজর (অব.) সিনহার হত্যাকাণ্ড দেখিয়ে দিল দলীয়করণকৃত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের ফলে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে। আইন-শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে।

শনিবার (২২ আগস্ট) অনলাইনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নেতাদের সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, বর্তমান পরিস্থিতিতে জণগণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে করোনাকে নিয়ে সরকার দুর্নীতি করে যাচ্ছে। এমনকি দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার নিচ্ছে না।

বন্যায় ও নদী ভাঙ্গনে কৃষকদের ফসল নষ্ট হয়েছে উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, মানুষের ঘরবাড়ি, জমি-জিরাত, স্কুল-কলেজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কোনো সরকারই বন্যা, নদী ভাঙ্গনের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল হোসেন বলেন, দেশের সকল সমস্যা সমাধান করার লক্ষ্যে জাতীয় ঐক্যকে আরও জোরদার করতে হবে। এই লক্ষ্যে গণফোরামের আহবায়ক কমিটিসহ সকল জেলা-উপজেলা নেতৃবৃন্দকে উদ্যোগ নিতে হবে। জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ