শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হারামাইনে আজ জুমার খুতবা দেবেন যে দুই শায়খ আদ-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার মধ্যে জবাবের নির্দেশ ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ

যাকাতের টাকা দিয়ে মোবাইল রিচার্জ করিয়ে দিলে যাকাত আদায় হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুফতী সাহেবের কাছে আমার প্রশ্ন হল, আমার বোন গরীব। আমি যদি তাকে না জানিয়ে তার মোবাইল রিচার্জ হিসেবে যাকাতের টাকা প্রদান করি। এতে করে আমার যাকাত আদায় হবে কি?

উত্তর: যাকাত আদায় শুদ্ধ হবার জন্য যেমন মালিক বানিয়ে দেয়া জরুরী। আর মালিকানা প্রাপ্তি বলা হয়, যখন ব্যক্তি উক্ত সম্পদের নিজের ইচ্ছেমত খরচ করার অধিকারপ্রাপ্ত হয়। যদি ইচ্ছেমত খরচের অধিকারপ্রাপ্ত না হয়, তাহলে মালিকানা শুদ্ধ হয় না।

সেই হিসেবে যদি বোনকে জানিয়ে তার অনুমতিক্রমে যাকাতের টাকা মোবাইল রিচার্জ হিসেবে প্রদান করে তাহলে যাকাত আদায় হবে। নতুবা এমনিতে না জানিয়ে মোবাইল রিচার্জ করিয়ে দিলে যাকাত আদায় হবে না।

কারণ, এতে করে উক্ত টাকার মৌলিক মালিকানা যার মোবাইল রিচার্জ করিয়ে দিল তার হয় না। বরং তা তার এখতিয়ার বহির্ভূতভাবে মোবাইলে খরচ করা জরুরী হয়ে পড়ে।

তবে জানিয়ে অনুমতি সাপেক্ষে দিলে যেহেতু ব্যক্তির ইচ্ছাশক্তি প্রয়োগ হয়, তাই জানিয়ে অনুমতি সাপেক্ষে রিচার্জ করালে যাকাত আদায় হবে। অন্যথায় আদায় হবে না। [ফাতাওয়া কাসিমিয়া-১০/৪৯৮]

ولا يشترط علم الفقير زكاة على الأصح حتى لو أعطاها شيئا سماه هبة أو قرضا ونوى به الزكاة صحت (مراقى الفلاح، كتاب الزكاة، جديد-715، قديم-390، الفتاوى الهندية، كتاب الزكاة، الباب الأول فى تفسيرها وصفتها وشرائطها-1\171، جديد-1\233، البحر الرائق-2\370)। সূত্র: আহলে হক মিডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ