মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সাবরিনা-আরিফসহ ৮ জনের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেকেজির চেয়ারম্যান সাবরিনা ও সিইও আরিফ চৌধুরীসহ ৮ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন নামঞ্জুর করা হয়েছে।

জেকেজির চেয়ারম্যান সাবরিনা ও সিইও আরিফ চৌধুরী ছাড়া মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন— আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১ টার দিকে ভুয়া কোভিড পরীক্ষাসহ প্রতারণার অভিযোগে মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনাকে আদালতে তোলা হয়।

গত ৫ আগস্ট মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় গোয়েন্দা পুলিশ ডা. সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়।

মামলা সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন‌্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিতে গত ২৩ জুন অভিযান চালিয়ে সিলগালা করে দেয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ