শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

ময়মনসিংহে করোনা উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়নের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান সরকার (৫০) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

পরিবার সুত্রে জানা যায়, তিনি বেশ কয়েকদিন যাবত ঠাণ্ডা, জ্বর ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে শনিবার ভোরে তার শারীরিক অবস্থা অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ শনিবার বিকেল ৩টায় মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে পিতার কবরের পাশে দাফন করা হয়।

এমডব্লিউ/