রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হাটহাজারী মাদরাসায় বেফাকের আগামীকালের বৈঠক স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় কওমি মাদরাসার শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অনুষ্ঠিতব্য আগামীকাল বৃহস্পতিবারের বৈঠক স্থগিত করা হয়েছে।

আজ বুধবার দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বেফাকের সম্মানিত চেয়ারম্যান, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী হাফি. এর নিজস্ব কার্যালয়ে বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের 'মজলিসে খাস' এর বৈঠক হওয়ার কথা ছিলো। বিশেষ কারণে স্থগিত করা হয়েছে এ বৈঠক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ৬ আগস্ট রোজ বৃহস্পতিবার, দারুল উলুম হাটহাজারীতে বেফাকের সম্মানিত চেয়ারম্যান, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী হাফিজাহুল্লাহর কার্যালয়ে বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের 'মজলিসে খাস' এর পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। বৈঠকের তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ