রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতে ক্রেন ভেঙে ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপ ইয়ার্ডে ক্রেন ধসে কমপক্ষে ৯ জন মারা গেছেন। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। নিহতদের মধ্যে ৪ জন শিপ ইয়ার্ডের কর্মী বলে জানা গেছে। শনিবার (১ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা। হতাহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

মর্মান্তিক দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী জগন মোহন স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহরে অবস্থিত হিন্দুস্তান শিপ ইয়ার্ডে লিমিটেড। জাহাজের মেরামত, সাবমেরিন নির্মাণের পাশাপাশি উপকূলীয় কাঠামোর নকশা ও নির্মাণের জন্য এটি সরকারই দেখভাল করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ