শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রায়হান কবিরের জন্য লড়বেন মালয়েশিয়ার দুই আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি যুবক রায়হান কবিরের মুক্তির জন্য আইনি লড়াইয়ে নামার কথা জানিয়েছেন দেশটির দুইজন আইনজীবী। দেশটির গণমাধ্যম মালয় মেইল রোববার সকালে এ খবর প্রকাশ করেছে।

ওই খবরে বলা হয়েছে, আইনজীবী সুমিতা শান্তিন্নি কিশনা এবং সেলভরাজ চিনিয়াহ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মামলার সঙ্গে নিজেদের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন।

দু’টি ভিন্ন ফার্মের দুই আইনজীবী শনিবার রাতে বিজ্ঞপ্তিতে জানান, তারা এরই মধ্যে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়া পুলিশকে তাদের নিয়োগের বিষয়ে অবগত করেছেন।

‘চিঠিতে আমরা আমাদের ক্লায়েন্টের সঙ্গে দেখা করার তারিখ চেয়েছি,’ সংক্ষিপ্ত বিবৃতিতে দুই আইনজীবী বলেন, ‘সোমবার দুপুর দুইটার দিকে আমরা বুকিত আমানে থাকবো।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রামাণ্যচিত্রে অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান প্রশাসনের আচরণের বর্ণনা দেন নারায়ণগঞ্জের ছেলে রায়হান। ওই অনুষ্ঠান প্রচারিত হওয়ার পরপর তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ