শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

রায়হান কবিরকে দেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে গ্রেফতার হওয়া মুহা. রায়হান কবিরকে বাংলাদেশ ফেরত পাঠাবে মালয়েশিয়া।

নিউইয়র্ক টাইমসের অনলাইন প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক খাইরুল দাযাইমি দাউদ শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, এই বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো ছাড়াও চিরতরে মালয়েশিয়া প্রবেশ নিষিদ্ধ করতে তাকে কালো তালিকাভুক্ত করা হবে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানী কুয়ালালামপুরের জালান পাহাংয়ের একটি কনডোমিনিয়াম থেকে পুলিশ ও ইমিগ্রেশনের বিভাগের স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রায়হান কবিরকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ইমিগ্রেশনের মহাপরিচালক খায়রুল দাযাইমি দাউদ।

মালয়েশিয়ায় অভিবাসীদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ নিয়ে ‘লকডআপ ইন মালয়েশিয়াস লকডাউন’ শিরোনামে গত ৩ জুলাই ২৫ মিনিটের একটি অনুসন্ধানী প্রতিবেদন আল-জাজিরা টেলিভিশনে প্রচারিত হয়। সেখানে সাক্ষাৎকার দেন রায়হান কবির।

প্রতিবেদনটি প্রচারিত হওয়ার পর মালয়েশিয়া সরকার এর তীব্র নিন্দা জানিয়ে আল-জাজিরার এমন প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও মিথ্যাচার’ বলে অভিহিত করে। এরপর রায়হান কবিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সঙ্গে সঙ্গে দেশটিতে রায়হান কবিরের ওয়ার্ক পারমিটও (ভিসা) বাতিল করা হয়।

রায়হানের খোঁজ দিতে জনসাধারণের সহায়তা চেয়ে একটি নোটিশও জারি করে দেশটির অভিবাসন বিভাগ। তার বিরুদ্ধে এর আগে বাংলাদেশি অপহরণের অভিযোগে মামলা হয়েছে এবং একাধিকবার মালয়েশিয়ায় জেলও খাটেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ