শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

ঈশ্বরগঞ্জে ২০হাজার মানুষ চলাচলের সড়ক নদীগর্ভে বিলীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)>

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদের গর্ভে বিলীন হতে চলেছে ২০ হাজার মানুষ চলাচলের একমাত্র সড়ক। শনিবার সকালে সড়কের প্রায় অর্ধেক অংশ ভেঙে নদীগর্ভে চলে যায়। আজ সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন  আমাদের ময়মনসিংহ জেলা প্রতিনিধি।

খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। এ সময় উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, সড়কটি এলাকার ২০ হাজার মানুষের যোগাযোগের একমাত্র রাস্তা। এটি বিলীন হয়ে গেলে চরের সঙ্গে ইউনিয়ন পরিষদ ও উচাখিলা বাজারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

উল্লেখ্য, উপজেলার উচাখিলা ইউনিয়নের সর্ববৃহৎ গ্রাম মরিচারচর। ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষা গ্রামটির ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) এ সড়ক গিয়েছে। এটি নদী ভাঙনের মুখে থাকায় হুমকির মুখে পড়েছে পুরো গ্রামবাসী।

৫০ মিটার পাকা এ সড়ক দিয়ে চলাচল করতো মরিচারচর টান মলামারি মুন্সিবাড়ি, টান পাড়া, মাইজপাড়া, নাউ মলামারি, মাঠপাড়া, মুন্সিবাড়ি, নামাপাড়া, উত্তর মরিচারচর, কাশিয়ার চর, দপ্তর, বড়ইকান্দি, আজু সরকার পাড়া, মলামারি, টুন পাড়া, বড়ইকান্দা, কাঠালিপাড়া এলাকার প্রায় ২০ হাজার মানুষ।

এমডব্লিউ/