মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত ১৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ১৩২ জন নিহত ও অনেকে নিখোঁজ রয়েছেন। এছাড়া বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির বিপর্যয় ঝুঁকি মোকাবিলা কর্তৃপক্ষ। খবর ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর।

নেপালের বিপর্যয় মোকাবিলা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, গত কয়েকদিন প্রবল বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। ২৩ জুলাই পর্যন্ত দেশজুড়ে বন্যা ও ভূমিধসের কারণে ১৩২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫৩ জন। বন্যাজনিত কারণে ১২৮ জনের জখম হওয়ারও খবর পাওয়া গিয়েছে।

বন্যায় ঘরবাড়ি ভেসে যাওয়ায় এখনও পর্যন্ত সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন হাজারেরও বেশি পরিবার। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কাজ চালানো হচ্ছে।

সম্প্রতি দেশটির একদল গবেষক জানিয়েছেন ভবিষ্যতে আরো বড় ভূমিকম্পের সমস্যায় পড়তে পারে নেপাল। হিমালয়ের এই ভূমিকম্পের ফলে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ