মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কাল আয়া সোফিয়ায় ৮৬ বছর পর জুমা অনুষ্ঠিত হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের আয়া সোফিয়া মসজিদটি ৮৬ বছর পরে আবার শুক্রবারের জুমা নামাজের জন্য প্রস্তুত হচ্ছে । আশা করা হচ্ছে, জামাতে অন্যান্য মুসল্লিদের সঙ্গে যোগ দেবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ইস্তাম্বুলের গভর্নরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আইকনিক আলী ইয়ারলিকায়া বলেন, করোনাভাইরাসের কারণে এতে প্রবেশে ৫টি দরজা উন্মুক্ত থাকবে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে মসজিদে প্রবেশ করতে পারবে। এতে ঢুকতে অন্তত ১১টি নিরাপত্তার পয়েন্ট অতিক্রম করতে হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রত্যেককে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি ৯১৬ বছর টানা চার্চ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর ১৪৫৩ সাল থেকে শুরু করে ১৯৩৫ সাল প্রায় ৫০০ বছর ধরে মসজিদ হিসেবেই পরিচিত ছিল এটি। এরপর ৮৬ ধরে এটা জাদুঘর হিসেবে পরিচিত ছিল।

গত ১০ জুলাই তুর্কি আদালতের রায়ে ১৯৩৪ সালের তৎকালীন মন্ত্রী পরিষদের জাদুঘরে রুপান্তরিত করার আদেশটি রহিত করার পর পুনরায় মসজিদ হিসেবে চালু করতে আর কোনো বাধা থাকেনি।

সুলতান দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান) মুহামেত কনস্টান্টিনোপল বিজয়ের পর খ্রিস্টানদের কাছ থেকে আয়া সোফিয়া কিনে নিয়ে স্থাপনাটি মসজিদে রূপান্তর করেন। ১৪৫৩ সালের ১ জুনে মসজিদে রূপান্তরিত আয়া সোফিয়ায় প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয়, যাতে ইমামতি করেন ফাতিহয়ের শিক্ষক শায়খ আল শামসুদ্দিন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ