শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

ফুলপুরে আলেমদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ফুলপুর (ময়মনসিংহের) থেকে>

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাদ্রাসা এবং মসজিদ সমূহের আলেমদের সাথে উপজেলা নির্বাহি অফিসার সীতেশ চন্দ্র সরকারের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ (২২জুলাই) দুপুর ১২টায় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এবৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে,সীতেশ চন্দ্র সরকার,আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ধর্ম ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের মাঠ নামাজের ব্যবস্থা করার আহবান জানান,এবং সেই সাথে যেখানে সেখানে কুরবানীর বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যাপারেও দিক নির্দেশনা দেন তিনি।

তিনি আলেমদেরকে বলেন, আপনারা মুসল্লীদেরকে ভালোভাবে এ বিষয়টি অবগত করবেন যে,সবাই যেনো সরকার কর্তৃক নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের মাঠ যায়, নামাজ আদায় করে।

এসময় আলেমদের মধ্য থেকে উপস্থিত ছিলেন, বালিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আইনুদ্দিন, কাজিয়াকান্দা কামিল মাদ্রাসার অধ্যক্ষ জয়নুল আবেদিন,ফুলপুর আদর্শ মাদ্রাসার পরিচালক মাওলানা আবু রায়হান ও উপজেলা মসজিদের খতিব মাওলানা আতাউল্লাহ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ