মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

করোনার লকডাউন আনুষ্ঠানিকভাবে তুলে নিলো নেপাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে আরোপিত লকডাউন আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে নেপাল। করোনা ভাইরাস প্রাদুর্ভাব কিছুটা কমে আসায় ও আগামী আগস্টের মাঝামাঝি নাগাদ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরিকল্পনা নিয়ে এ লকডাউন তুলে দেয় দেশটি। গত প্রায় চার মাস যাবত দেশটিতে লকডাউন ছিলো।

সরকার কর্তৃক প্রকাশিত পরিকল্পনা অনুসারে, আজ বুধবার থেকে শুরু হওয়া শহরগুলোর মধ্যে চলাচলে কোনও বিধিনিষেধ থাকবে না। বেশিরভাগ সরকারী ও বেসরকারী সংস্থাগুলো তাদের স্বাভাবিক পরিষেবায় ফিরে যেতে পারবে। একইভাবে হোটেল, রেস্তোঁরা ও পর্যটন সংস্থাগুলো সতর্কতা অবলম্বন করে এক মাসের মধ্যে পরিষেবা পুনরায় চালু করতে পারবে।

তবে আন্তঃসীমান্ত চলাচল, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান, দূরপাল্লার পরিবহন, একাডেমিক প্রতিষ্ঠান ও প্রধান পাবলিক প্লেসে বর্তমান বিধিনিষেধ আগামী ১৬ আগস্ট পর্যন্ত জারী থাকবে ।

দেশটির তথ্যমন্ত্রী যুবা রাজ খতিওয়াদা গনমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণ হ্রাস পাওয়ার কারণে ও এ বিধিনিষেধ জনগণের উপর মানসিক প্রভাবের কারণে লকডাউন বন্ধ করা হয়েছে।

গত ২৪ মার্চ’২০ ইংরেজি দেশব্যাপী এই বন্ধ ঘোষণা করা হয়েছিল। করোনা ভাইরাসে দেশটিতে এ পর্যন্ত মোট ৪০ জন মারা গিয়েছেন ও শনাক্ত হয়েছেন ১৭৯৯৪ জন।

আর আরাবিয়া থেকে অনুবাদ করেছেন মোস্তফা ওয়াদুদ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ