শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য ফুলপুরে আলেমদের উদ্যোগে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান।।

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা,কোভিড-১৯ ভাইরাস থেকে মুক্তির জন্য ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আলেমদের সমন্বয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২২জুলাই) বেলা ২টায় ফুলপুর উপজেলা জামে মসজিদে বালিয়া মাদ্রাসার মুহতামিম শায়েখে বালিয়া রহ.এর খলিফা মাওলানা আইনুদ্দিন সাহেবের সভাপতিত্বে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

দোয়া পূর্ব মাওলানা আইনুদ্দিন বলেন,পৃথিবীতে যত যত বালা-মুসিবত আসে তা আমাদের কর্মের জন্যই আসে,মুসলমানগণ যখন গুনাহ করতে করতে আল্লাহর কথা ভুলে যায়,তখনি আল্লাহ তায়ালা তাকে স্মরণ করিয়ে দিতে মহামারি রূপে আযাব প্রেরণ করেন,তাই আমাদের গুনাহ গুলোকে ধরতে হবে এবং সংশোধন হতে হবে।

মাওলানা মোবাশ্বের হোসেন তার বক্তব্যে হাটহাজারী, ফরিদাবাদ ও বেফাকের বিশৃঙ্খলা মীমাংসায় সকলের নিকট দোয়া কামনা করেন।

পরে মাওলানা আইনুদ্দিন দোয়া পরিচালনা করেন, তিনি বিশ্বব্যাপী ছড়িয়ে পরা করোনাভাইরাস মহামারী থেকে হেফাজতের জন্য আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন,উপজেলা মসজিদের খতিব মাওলানা আতাউল্লাহ, ফুলপুর আদর্শ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু রায়হান, ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিউদ্দিন, দারুল ইহসান কাসেমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, ও বউলা বুশরা মাদ্রাসার মুহতামিম মাওলানা মোবাশ্বের হোসেন কাসেমী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ