বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

এক বছরেই হাফেজা হয়ে বিস্ময় সৃষ্টি করেছে ইরানি শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মাত্র এক বছরে হাফেজা হয়ে বিস্ময় সৃষ্টি করেছে সাত বছর বয়সী ইরানি এক কন্যা শিশু। তার নাম কাওসার আসেম আবাদি।

ইরানের কোম প্রদেশে পরিবারের সঙ্গে সে বসবাস করে। এখানেরই 'নুরুল্লাহ' নামক স্থানীয় একটি মাদরাসা থেকে পবিত্র কোরআনে কারিমের হিফজ সম্পন্ন করেছে। ২০১৯ সালের এপ্রিল থেকে শুরু করে ২০২০ সালের এপ্রিলে এসেই মাত্র এক বছরে পূর্ণ কোরআনের হাফেজা হয়ে সে বিস্ময় সৃষ্টি করেছে।

কোমের হাফেজদের মধ্যে কাওসার আসেম আবাদিই সর্বকনিষ্ঠ। সম্প্রতি স্থানীয় ধর্ম বিষয়ক অধিদপ্তরের হিফজ কল্যাণ ফাউন্ডেশন কতৃক আয়োজিত কোরআন প্রতিযোগিতায় সবচেয়ে কমবয়সী হাফেজার খেতাব নিয়ে ছোট্ট এই কোরআনের পাখি অংশগ্রহণ করে।

মাদরাসা 'নুরুল্লাহর' কাওসার আসেম আবাদির এক শিক্ষিকা নিজ ছাত্রীর এই কীর্তিতে খুবই আনন্দিত। তিনি বলেন, আমাদের মেয়ে খুবই প্রতিভাবান, সে অনায়াসেই যেকোনো আয়াত ও পৃষ্ঠা সংখ্যা বলে দিতে পারে। তা ছাড়া কিছু বিষয়ভিত্তিক আয়াতও অনুবাদ সহ সে মুখস্থ করেছে। আমরা তার আলোকিত ভবিষ্যৎ কামনা করি।

সূত্র: আবনা টোয়েন্টিফোর ডটকম

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ