শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

পদত্যাগ করলেন তিউনিশিয়ার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদত্যাগ করলেন তিউনিশিয়ার প্রধানমন্ত্রী এলিস ফখফখ। বুধবার (১৫ জুলাই) দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদের কাছে পদত্যাপত্র জমা দিয়েছেন তিনি।

তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে চলমান রাজনৈতিক দ্বন্দ্ব আর না বাড়ানোর লক্ষ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন ফখফখ।

জানা গেছে, এ এলিস ফখফখ-এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত চলছে। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও তুলেছে দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল এন্নাহদা।

গত অক্টোবরের নির্বাচনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করে এন্নাহদা। তারা স্বাধীনভাবে একজনকে প্রধানমন্ত্রী নির্ধারণ করলেও তিনি সংসদের সমর্থন লাভে ব্যর্থ হন। এভাবে টানা চারমাস নানা টানাপোড়েনের পর সাবেক অর্থমন্ত্রী এলিস ফখফখকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট।

কিন্তু, সম্প্রতি তিউনিশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেসরকারি কোম্পানিতে থাকা তার শেয়ার হস্তান্তরে ব্যর্থতার অভিযোগ ওঠে। ফখফখ ক্ষমতায় থাকতেই ওই কোম্পানিটি সরকারি কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল।

তবে, এক্ষেত্রে কোনও অনিয়ম করেননি বলে দাবি করেছেন এ নেতা। এরপরও, রাজনৈতিক বিতর্ক এড়াতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ