শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের

‘খেদমতে খলক ফাউন্ডেশন’ এর উদ্যোগে করোনায় মৃতদের দাফনের ৭০ টিমের প্রশিক্ষণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: “খেদমতে খলক ফাউন্ডেশন”-এর উদ্যোগে করোনায় মৃতদের কাফন-দাফন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
হয়েছে।

গত রবিবার যশোর জিলা স্কুল অডিটোরিয়াম ও সোমবার খুলনা ইসলামী ফাউন্ডেশন অডিটোরিয়ামে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। খেদমতে খলক ফাউন্ডেশন খুলনা বিভাগের সকল উপজেলার সমন্বয়ে গঠিত ৭০টি টীম এতে অংশ গ্রহণ করেন। কর্মশালা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার, খুলনা; লেঃ কর্ণেল নিয়ামুল হালিম খান সেনা কর্মকর্তা যশোর; মোঃ আহসান উল্লাহ শরিফী, অতিরিক্ত জেলা প্রশাসক,খুলনা; অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, যশোর; খেদমতে খলক ফাউন্ডেশনের পরিচালক মুফতি ইয়াহইয়াসহ প্রমুখ।

এ সময় ভয়াবহ পরিস্থিতি থেকে দেশ ও বিশ্ববাসীর মুক্তি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এর আগে উভয় স্থানে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম সহ প্রশিক্ষক টীম। কিভাবে করোনায় আক্রান্ত মৃতদের গোসল, কাফন এবং দাফন করাতে হবে সে বিষয়ে তিনি হাতে কলমে প্রশিক্ষণ দেন।

এতে ৭০টি দলের চার শতাধিক সদস্যরা অংশ নেন। পরে খেদমতে খলক ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি আজিমুদ্দিন, ও সদস্য মুফতি সাইফুল ইসলাম প্রতিটি দলকে পিপিই, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে মেশিনসহ সুরক্ষা সামগ্রী প্রদান করেন। খুলনা বিভাগে যে কোন স্থানে করোনা উপসর্গ বা করোনায় মৃতদের কাফন-দাফনের জন্য ০১৯১১-০১৯৭৪৪, ০১৭১৮-১৮২৩৮১,
০১৭১৬-৯৬৭৬৫০ ও ০১৭১৫-৭৮২২২০ নাম্বারে যোগাযোগ করার জন্য খেদমতে খলক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ