হাফেজ মাওলানা মূসা আল-কাযীম ৷৷
মহান আল্লাহ তা'য়ালা আমাদের জন্য যে সকল বিধিবিধান দিয়েছেন কুরবানি তার মধ্যে অন্যতম৷ কুরবানির মাধ্যমে মহান আল্লাহ তা'য়ালার সান্নিধ্য অর্জিত হয় ৷ প্রলুব্ধ আত্মার চাহিদাকে দমিয়ে মহান মুনিবের সন্তুষ্টি অর্জনের এক অগ্নিপরীক্ষা৷
যে পরীক্ষায় অত্যন্ত সফলভাবে উত্তির্ণ হয়েছিলেন সায়্যিদুনা হযরত ইবরাহিম খলীলুল্লাহ (আঃ) ৷ পিতা-পুত্রের আত্মত্যাগের ঐতিহাসিক সে ঘটনা আজও ইতিহাসের পাতায় চির ভাস্বর ৷ আল্লাহপ্রেমিক বান্দাদের জন্য যা তেজোদ্বীপ্ত ঈমানের চেতনা হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত ৷
কুরবানির পটভূমি
কুরবানি আমাদের জন্য নতুন কোন বিধান নয়, পৃথিবীর সুচনালগ্ন তথা আমাদের আদি পিতা হযরত আদম (আঃ) এর যুগ থেকেই কুরবানির প্রবর্তন হয়েছে ৷ তার পুত্রদ্বয় হাবিল ও কাবিলের মধ্যে আপন বোনের বিবাহকে কেন্দ্র করে যে দন্দ তৈরী হয়েছিল তার নিরসন কল্পে আল্লাহ তা'য়ালা উভয় ভাইকে কুরবানির নির্দেশ দিয়েছিলেন৷
কুরআনের বর্ণনায় সেই ঘটনা
আপনি তাদেরকে আদমের দুই পুত্রের বাস্তব অবস্থা পাঠ করে শুনান। যখন তারা উভয়েই কিছু উৎসর্গ নিবেদন করেছিল, তখন তাদের একজনের উৎসর্গ গৃহীত হয়েছিল এবং অপরজনের গৃহীত হয়নি। সে বললঃ আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে বললঃ আল্লাহ ধর্মভীরুদের পক্ষ থেকেই তো গ্রহণ করেন।
যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে হস্ত প্রসারিত কর, তবে আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে হস্ত প্রসারিত করব না। কেননা, আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। আমি চাই যে, আমার পাপ ও তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও। অতঃপর তুমি দোযখীদের অন্তর্ভূক্ত হয়ে যাও। এটাই অত্যাচারীদের শাস্তি। অতঃপর তার অন্তর তাকে ভ্রাতৃহত্যায় উদুদ্ধ করল। অনন্তর সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল৷
সূরা মায়েদা আয়াত,২৮-৩০
কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট
মুসলিম মিল্লাতের পিতা সায়্যিদুনা হযরত ইব্রাহিম (আ.)-এর বয়স যখন মতান্তরে ৯০ বা ১০০ বা ১২০ বছর তখন বিবি হাজেরার গর্ভে পুত্র সন্তান জন্ম গ্রহণ করলো। তার নাম রাখা হয় ইসমাঈল। এই পুত্রকে নিয়ে কিছুদিন পর কঠিন পরীক্ষায় উপনীত হলেন পিতা হযরত ইব্রাহিম (আ.)।
কুরআনের বর্ণনায় সংক্ষিপ্ত ইতিহাস- হে আমার পরওয়ারদেগার ! আমাকে এক সৎপুত্র দান কর। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমা