শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

‘ভারত থেকে স্বাধীন হওয়া পর্যন্ত কাশ্মীরিদের বৈধ সংগ্রামকে সমর্থন করবে পাকিস্তান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: কাশ্মীরিদের গণভোট অধিকারের পক্ষে আজও পাকিস্তানের সুদৃঢ় সমর্থন অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, ভারত থেকে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত কাশ্মীরিদের বৈধ সংগ্রামকে ইসলামাবাদ সমর্থন করে যাবে।

আজ সোমবার জম্মু-কাশ্মীরে পালিত শহীদ দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে ইমরান খান এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, প্রায় নয় দশক যাবত প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কাশ্মীরিদের অব্যাহত স্বাধীনতা সংগ্রামকে অভিবাদন জানাই।

১৯৩১ সালের এই দিনে শ্রীনগর সেন্ট্রাল জেলের বাইরে রাজ্যের স্বৈরাচারী ডোগরা রাজাদের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে শাহাদাতবরণ করেন ২২ জন কাশ্মীরী। শহীদদের মাগফেরাত কামনা করে ইমরান খান বলেন, জম্মু-কাশ্মীরে মুসলিম পরিচিতি প্রতিষ্ঠার পথে প্রথম এই পদক্ষেপে যারা জীবন দিয়েছেন তাদের রক্ত বৃথা যায়নি। সেদিন চরম হিন্দুত্ববাদী চিন্তাধারা কায়েমের লক্ষ্য স্বৈরাচারী ডোগরারা যে হত্যাযজ্ঞ চালিয়েছিলো তা ব্যর্থ হয়েছে। কাশ্মীরিরা আজও তাদের বৈধ অধিকার আদায় করতে সংগ্রাম করে যাচ্ছে।

ইমরান খান গুরুত্বারোপ করে বলেন, ১৯৩১ সালের ১৩ জুলাইয়ের শহীদরাই আজকের কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও মহানায়ক, ভারতের অবৈধ দখল ও বর্বরতার বিরুদ্ধে কাশ্মীরিদের চলমান এই সংগ্রাম একদিন সফল হবে ইনশাআল্লাহ! সূত্র: দুনিয়া নিউজ উর্দু

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ