মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রাজধানীতে বসছে না পশুর হাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে এবার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় কোনো পশুর হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি পশুর হাট নিয়ে বেশ কয়েকটি বিধিনিষেধও দেয়া হয়েছে।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় এ বিষয়ে আরও কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটি গাইডলাইন তৈরি করছে। গাইডলাইন বাস্তবায়নের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রাজধানীর বাইরে পশুর হাট বসানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবে। তবে এবছর অনলাইন কেনাকাটার ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইজারাদারদের ব্যবস্থাপনায় পশুর হাটের প্রবেশপথে হাত ধোয়ার ব্যবস্থা ও হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ক্রেতাদের মাস্ক পরিধান করে হাটে প্রবেশ করতে হবে। হাটের কাছে ব্যাংক বুথ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

এবার রাস্তাঘাটের ওপর পশুর হাট বসানো যাবে না- এ নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পশুবাহী ট্রাক কোন হাটে যাবে ট্রাকের সামনে এরকম একটি ব্যানার লেখা থাকতে হবে। পশুর ট্রাক অন্য কোথাও থামানো যাবে না। পশুবাহী কোনো গাড়ি রাস্তায় থামানো যাবে না। নিরাপত্তা বাহিনী প্রতিবারের মতো জাল নোট, চাঁদাবাজি, অজ্ঞান ও মলম পার্টি থেকে ক্রেতা এবং বিক্রেতাকে নিরাপত্তা দেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ