শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬

‘আয়া সোফিয়াকে ফের মসজিদে রূপান্তর মুসলিম বিশ্বের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়াকে ফের মসজিদে রূপান্তরকে 'দুর্দান্ত সাহসী সিদ্ধান্ত' আখ্যায়িত করেছে পাকিস্তান মুসলিম লীগ। সাহসী এই সিদ্ধান্তের নেপথ্যে-নায়ক তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানকে অভিনন্দন জানিয়েছে দলটি।

গতকাল শনিবার বিকেলে পাক-মুসলিম লীগের সংসদ সদস্য চৌধুরী পারভেজ ইলাহি স্থানীয় আইআরওয়াই রেডিওতে প্রচারিত এক ভাষণে এরদোগানকে অভিনন্দন জানান।

এ সময় তিনি বলেন, আয়া সোফিয়া ইসলামি বিশ্বের ঐতিহাসিক একটি সাংস্কৃতিক অংশ- এটি ঘিরে তুর্কি আদালতের রায় অত্যন্ত সাহসী সিদ্ধান্ত।

পাকিস্তানের বৃহত্তম প্রদেশ পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সভাপতি পারভেজ ইলাহি আরও বলেন, এই রায় শুধু তুরস্কের গণমানুষের স্বপ্নের প্রতিফলন নয়; বরং এটি গোটা মুসলিম বিশ্বের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সিদ্ধান্ত। সূত্র: আনাদুলু এজেন্সি আরবি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ