বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

তাবলিগের সাথী ৮২ বাংলাদেশি নাগরিককে জামিন দিয়েছে দিল্লি কোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের মধ্যেই ভারতের দিল্লিতে তাবলিগ জামাতের সম্মেলনে (মারকাজ) অংশ নেয়া ৮২ বাংলাদেশি জামিন পেয়েছেন।

শুক্রবার মুচলেকা নিয়ে তাদের জামিন দেয় দেশটির আদালত। প্রত্যেককে ১০ হাজার রুপির (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১ হাজার ৩০০ টাকা) ব্যক্তিগত মুচলেকা দিতে হয়েছে।

ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতে অংশ নেয় বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসল্লিরা

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দিল্লির নিজামুদ্দিন মারকাজে অনুষ্ঠিত তাবলিগ জামাতে অংশ নেয়া ৩১টি দেশের ৩৭১ জন নাগরিকের বিরুদ্ধে ভিসা সংক্রান্ত নীতিমালা অমান্য কারার অভিযোগে মামলা দায়ের করা হয়। তারা টুরিস্ট ভিসায় দেশটিতে গিয়েছিলেন। যার মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ৮২ জন।

বাংলাদেশিদের পক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট মন্দাকিনী সিং ও আশিমা মণ্ডল জানান, মামলার চার্জশিট জমা দেওয়ার পর আজ আসামিদের আদালতে হাজির করা হয়। আসামিরা প্রত্যেকে আত্মপক্ষ সমর্থন ও নিজেদের দোষ স্বীকার করে আদালতে লঘুদণ্ডের আবেদন করেন। পরে আদালত প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার রুপির ব্যক্তিগত মুচলেকা নিয়ে তাদের জামিন দেন।

ভারতের আইন অনুযায়ী, কোনো অপরাধ যদি দেশটির আর্থ-সামজিক অবস্থাকে প্রভাবিত না করে এবং অপরাধীর বয়স যদি ১৪ বছরের নিচে বা নারী না হয়, তাহলে দোষ স্বীকার করার প্রেক্ষিতে আসামিকে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের মধ্যে গত ১৩ থেকে ১৫ মার্চ দিল্লির নিজামুদ্দিন মারকাজে তাবলিগ জামাতে অংশ নেয় বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিক। এপ্রিলের শুরুতে তামিলনাড়ুর ১৫টি এলাকা থেকে ৮২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে ১২ জন নারীও ছিলেন।

এ বিষয়ে তামিলনাড়ুর রাজনৈতিক নেতা এম এইচ জাওয়াহিরউল্লা বলেন, বিদেশ থেকে এসে রোগ ছড়ানোর অভিযোগে গণস্বাস্থ্য আইন অনুযায়ী এদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। ভারতের ভিসা নীতি ভঙ্গ করার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ