শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট পবিত্র কুরআনের ১০ কেরাতে সনদ পেলেন বাংলাদেশি কারী পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহত ১৬

ব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। জ্বরসহ বিভিন্ন উপসর্গে ভুগতে থাকা বোলসোনারো সোমবার চতুর্থবারের মতো তার নমুনা পরীক্ষা করান। তাতে তার করোনা ভাইরাস পজিটিভ আসে। খবর বিবিসির।

করোনা ভাইরাসের ঝুঁকিকে ছোট করে দেখিয়ে মহামারীর শুরু থেকেই বিভিন্ন মন্তব্য করে আসছিলেন ব্রাজিল প্রেসিডেন্ট, যে কারণে তাকে সমালোচিত হতে হয়েছে বিশ্বজুড়ে।

ব্রাজিলের প্রেসিডেন্ট দীর্ঘ দিন ধরেই বলে আসছিলেন যে করোনা ভাইরাসে তেমন কোন ঝুঁকি নেই। তার যুক্তি ছিল, এটা (করোনা) সামান্য ধরনের ফ্লু । তিনি লকডাউনের বিরোধী ছিলেন এবং মাস্ক পরা নিয়েও ব্যঙ্গ-বিদ্রূপ করতেন।

নিউ ইয়র্ক টাইমস পত্রিকা জানাচ্ছে, শুধু জাইর বোলসোনারোই না তার ক’জন সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন।

গত শনিবার জেয়ার বলসোনারো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সে দেশে মার্কিন দূতের এক ভোজসভায় যোগ দিয়েছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ