মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

ত্রিশালে করোনা মুক্ত হওয়ায় উপজেলা স্বাস্থ্য অফিসারের ফুলের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হক
ময়মনসিংহের (ত্রিশাল) থেকে>

ময়মনসিংহের ত্রিশালের মতিউর রহমান ২২দিন আগে করোনায় আক্রান্ত হয়। হোম আইসোলেশনে রেখেই তাকে চিকিৎসা সেবা দেয়ার পর বুধবার তাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়। জানা যায়, তার বাড়ি উপজেলার বিয়ারা বালিপাড়া এলাকায়।

বুধবার দুপুরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা. নজরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতিউর রহমানকে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে করোনা মুক্ত ঘোষণা করেন।

পরে তিনি বলেন, করোনা কোন আতংক নয় বরং সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চললেই এই মহামারী থেকে বেঁচে থাকা সম্ভব।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. মুহা. মনোয়ার সাদাত প্রমুখ।

উল্লেখ্য, ত্রিশালে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮২ জন, মোট সুস্থ ৫৮ জন, মোট মৃত্যু ৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ