মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

ফুলপুরের বন্যা পরিস্থিতি পরিদর্শনে উপজেলা প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান
ফুলপুর (মংমনসিংহ) থেকে>

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আগাম সতর্কতা হিসেবে ফুলপুর সদর ইউনিয়ন ও সিংহেশ্বর ইউনিয়ন, কুঠোরকান্দা, বায়রাখালি, পুড়াপুটিয়াসহ বিভিন্ন স্পট পরিদর্শন করা হয়।

গতকাল রোববার বিকেলে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।

এসময় তিনি বন্যাকবলিত উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ কার্যক্রমের আগাম ধারণা নেন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করেন।

এসময় উপস্থিত ছিলেন- প্রবীন স্বেচ্ছাসেবক লালমিয়া তালুকদার, স্কাউটের সাধারণ সম্পাদক তাসফিক হক নাফিওসহ প্রমুখ।

Image may contain: 1 person

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ