মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

দেশে একদিনে করোনা শনাক্ত-সুস্থতার নতুন রেকর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯-এর রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ১৯ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। এসময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ৩৩৪ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় ৭০টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৯৪৭টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৩৬২টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ২ হাজার ৬৯৭টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৪ হাজার ১৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। শনাক্তের হার ১৯ দশমিক ১০ শতাংশ।

অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬৬ হাজার ৪৪২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৯২৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন।

অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬৬ হাজার ৪৪২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৯২৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন।

বিভাগভিত্তিক বিশ্লেষণ করে তিনি বলেন, ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ১ জন, সিলেট বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ৩৩ জন এবং বাসায় ৫ জনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ