শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

বুলগেরিয়ায় ১৭ শিশুর হিফজ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বিগত ৭০ বছরের মধ্যে এই প্রথম বুলগেরিয়ায় অন্তত ১৭ টি শিশু একত্রে পবিত্র কোরআনে কারিমের হিফজ সম্পন্ন করেছে। এ উপলক্ষ্যে দেশটির রাজধানী ও বৃহত্তম শহর সোফিয়ায় একটি আড়ম্বরপূর্ণ কোরআন-খতম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে এসব শিশুদের দেয়া হয় বিশেষ সম্মাননা।

সোমবার (২৯ জুন) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি আরবির অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, সোফিয়ার একমাত্র বানিয়া বাশা মসজিদের সন্নিকটের একটি পার্কে অনুষ্ঠিত ১৭ খুদে হাফেজের কোরআন খতমের অনুষ্ঠানটিও বিগত ৭০ বছরে এই প্রথম। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের পাশাপাশি মাসনুন দোয়া, ইসলামিক নাশিদ ও ঐতিহাসিক শের-আশআরের মুগ্ধকর পরিবেশনাও উপস্থাপিত হয়।

এ প্রসঙ্গে বুলগেরিয়ার মুসলমানদের ধর্মীয় বিষয়ক প্রধান ও সোফিয়ার গ্র‍্যান্ড মুফতি শায়েখ মুস্তফা ইজবিশতালি আনন্দ প্রকাশ করে বলেছেন, এটি সত্যিই সৌভাগ্যের যে, নয় বছর আগে প্রতিষ্ঠিত একটি ইসলামিক ইনস্টিটিউট থেকে একসঙ্গে ১৭ জন শিশু-কিশোর হাফেজ হয়ে বের হল, আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সম্মাননা অনুষ্ঠানে বুলগেরিয়ার বিশিষ্ট দীনি ব্যক্তিবর্গের পাশাপাশি সোফিয়ায় তুর্কি দূতাবাসের ধর্মীয় উপদেষ্টা মুহম্মদ গুনতুসও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুলগেরিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এটি বলকান উপদ্বীপের পূর্ব পাশে ইউরোপ ও এশিয়ার মিলনস্থলে অবস্থিত। পূর্বে কৃষ্ণসাগর, দক্ষিণে গ্রিস ও তুরস্ক। পশ্চিমে সার্বিয়া ও মন্টিনিগ্রো এবং মেসিডোনিয়া ও রোমানিয়া অবস্থিত। জনসংখ্যা প্রায় ৮০ লাখ। এদের মধ্যে ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মুসলমানের সংখ্যা পাঁচ লাখ ৭৭ হাজার ১৩৯ জন, যা দেশের মোট জনসংখ্যার আট ভাগের কাছাকাছি। সূত্র: আনাদুলু এজেন্সি আরবি

192969

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ