বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

২০ বছরে ৭০০ লঞ্চডুবি, ২০ হাজার মানুষের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লঞ্চডুবির ঘটনা একের পর এক ঘটেই চলেছে। এসব দুর্ঘটনায় শত শত প্রাণহানী হলেও লঞ্চডুবি রোধে নেয়া হয়না কার্যকর কোনো ব্যবস্থা।

ফিটনেস না থাকা, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই, ট্রাফিক সিগন্যাল অমান্য করাসহ কোনো ঘটনাতেই বিচার না হওয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকে।

পরিসংখ্যান বলছে, গত ২০ বছরে প্রায় ৭শ লঞ্চ ডুবিতে মারা গেছেন ২০ হাজার মানুষ।

২০১৪ সালে ৪ আগষ্ট। স্মরণকালের ভয়াবহ লঞ্চডুবি ঘটে পদ্মার বুকে। ঈদের পর হওয়ায় লঞ্চে ছিলো ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী। ভরাবর্ষার উত্তাল পদ্মায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক ৬। ঘটনার পর পেরিয়েছে ৬ বছর। কিন্তু বিচার কাজ এখনও চলছে।

পিনাক ডুবির মাত্র তিন মাস আগেই মেঘনাতেও লঞ্চ ডুবে মারা যান শতাধিক মানুষ। একইরকম ঘটনা আরো আছে।

সবগুলো ঘটনাতেই গঠিত হয়েছে তদন্ত কমিটি। কিন্তু ফলাফল শূন্য। বেশ কিছুদিন বিরতি দিয়ে আবারও ঘটলো লঞ্চডুবি। সোমবার (২৯ জুন) সকালে দুটি লঞ্চের সংঘর্ষে বুড়িগঙ্গায় যাত্রীসহ ডুবে যায় মর্নিং বার্ড নামের একটি লঞ্চ।

বিশেষজ্ঞরা বলছেন নকশায় ত্রুটি, অদক্ষ ইঞ্জিন অপারেটর, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন ছাড়াও বিচারহীনতার কারণে বন্ধ হয় না লঞ্চ দুর্ঘটনা।

ফায়ার সার্ভিস সাবেক মহাপরিচালক বি. জে. আলী আহমেদ খান বলেন, বাংলাদেশে নৌ দুর্ঘটনা অহরহ ঘটছেই। অপরাধ কে করছে আর অপরাধীদের যদি শাস্তি না হয় যার জন্য অনেকেই অনৈতিক কাজ করেই যায়। শুধু তাই নয় এক্ষেত্র কর্তৃপক্ষগুলোও থাকেন উদাসীন।

বি. জে. আলী আহমেদ খান আরো বলেন, দুর্নীতি সব জায়গাতেই আছে। সব কিছু মিলিয়ে আমাদেরও তদারকির গাফিলতি রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ