মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

লেবাননে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবকের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের জুনি জেলার প্রধান সড়কের জালা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মো. জনি নামে কুমিল্লার সদর দক্ষিণের এক যুবক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। গত শনিবার (২৭ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।

জনির বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানার চৌয়ারা উলচর এলাকায়। তার বাবার নাম মুহাম্মদ খোকন মিয়া। ৬ বছর আগে একটি ক্লিনিং কম্পানির ভিসায় লেবানন যান তিনি। অসহায় একটি পরিবারের বড় ছেলে জনি। লক্ষ টাকার ঋণের ভার কাধে নিয়ে জনি বিদেশ গিয়েছিলো জীবিকার তাগিদে।

আশরাফিয়ে এলাকায় ছোট একটি রুমে থাকতেন। গত শনিবার রাতে জুনি শহরের প্রধান সড়ক থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

পুলিশের ধারণা, রাতে সড়ক দুর্ঘটনায় নিহতের পর জনির মরদেহ অন্ধকারে পড়ে ছিল। যেহেতু এটি ব্যস্ততম একটি সড়ক, এ কারণে মরদেহের ওপর দিয়ে অন্যান্য যানবাহন দ্রুতগতিতে চলাচল করায় ক্ষতবিক্ষত হয়ে যায় তার দেহ। ছিন্নভিন্ন দেহ সকালে পুলিশ উদ্ধার করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ