মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

ময়মনসিংহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের গৌরিপুরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে রোডে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত এবং আরেক চালক আহত হয়েছে।

আজ শনিবার সকাল ৯টার দিকে ময়মনসিংহের গৌরিপুরের রামগোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে চালক ক্যাপ্টেন (৪৫) নিহত হয়। নিহত চালকের বাড়ি শেরপুর জেলায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেট থেকে ময়মনসিংহগামী পাথরবোঝাই ট্রাক এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী চিড়া বোঝাই ট্রাকের সাথে রামগোপালপুর হাইওয়ে রোডে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালক ট্রাকের ভেতর আটকা পড়ে যায়, পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চালক ক্যাপ্টেন মারা যায়।

গুরুতর আহত আরেক ট্রাকচালক লিটন মিয়াকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ