মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

করোনা সন্দেহে চেয়ারেই পড়েছিল আইনজীবীর মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী নগরীর কুমারপাড়ায় করোনা সন্দেহে কেউ এগিয়ে না যাওয়ায় দুই ঘণ্টা চেয়ারেই পড়েছিলো আইনজীবী কৃষ্ণ কমল দত্তের মরদেহ। পরে খবর পেয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা সেখানে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ সৎকার করেন।

কৃষ্ণ কমল দত্ত রাজশাহী ও নাটোর জেলা জজ আদালত ও বিভাগীয় শ্রম আদালতে ওকালতি করতেন। কুমারপাড়ার বাড়িতে তিনি একাই থাকতেন। প্রায় ১০ দিন ধরে তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন। তাই তাকে দেখভালের জন্য সেখানে ছিলেন তার ভাতিজা সুইট কুমার দত্ত।

তিনি গণমাধ্যমকে জানান, করোনা সন্দেহে নমুনা পরীক্ষার জন্য কৃষ্ণ কমলকে বৃহস্পতিবার হাসপাতলে নেয়া হয়।

তবে এটি করোনা নয় জানিয়ে চিকিৎসকরা নমুনা না নিয়ে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। বাড়িতেই চেয়ারে বসা অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ