মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

শায়েখ গলমুকাপনীর ইন্তেকালে মুফতি আব্দুল মুনতাকিমের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক, ইকরা বাংলা টিভির ভাষ্যকার মুফতি আব্দুল মুনতাকিম।

এক শোকবার্তায় তিনি বলেন, আল্লাহ তা'আলা হযরত মাওলানা আব্দুস শহীদ শায়েখ গোলমুকাপনী রহমাতুল্লাহি আলাইহিকে তার জীবন পথে আধ্যাত্মিক প্রশান্তি এবং অপরিমেয় বরকতের সঞ্জীবনী সুধা দ্বারা একটা অপ্রতিহত রুহানী শক্তি দান করেছিলেন। তিনি পাকাপোক্ত ইলম ও সুন্নাতের পরিপূর্ণ অনুসরণে সুন্দরতম আমলের অধিকারী আলিমেদ্বীন ছিলেন।

তিনি আরও বলেন, সঠিক কিতাবী ইলমকে তিনি সাধারণ মানুষের কাছে নেহায়েত স্বাভাবিক, সাবলীল ও সহজ ভাষায় এবং যুক্তিগ্রাহ্য উপস্থাপনায় পেশ করতে বেশ পারঙ্গম ছিলেন। যুগ শ্রেষ্ঠ বহু উলামায়ে কেরাম ও ওলী বুযুর্গ ব্যক্তিত্বদের সাথে তার গভীর আত্মিক সম্পর্ক যেমন ছিলো, তেমনি আত্মীয়তার বন্ধনেও তিনি তাদের সাথে যুক্ত ছিলেন। এই বিশেষত্বে তার জুড়ি মেলা ভার।

‘এতো ব্যতিক্রম গুণে আবেদনময়ী, কালজয়ী ব্যক্তিত্ব কমই দুনিয়াতে আগমন করে থাকেন। জমিয়তে উলামায়ে ইসলামের জন্য তার ত্যাগের মহিমায় ভাস্বর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাআলা সঠিক ভাবে তার পদাঙ্ক অনুসরণের তাওফীক আমাদেরকে দান করুন।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ