রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

বাবা-মায়ের কবরের পাশে শায়িত হলেন সামীম আফজাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের লাশ দাফন সম্পন্ন হয়েছে। তাকে তার বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হয়।

শুক্রবার জুমার পর ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মরহুমের নিজ এলাকা তারুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে তারুয়া গ্রামে মরহুমের নিজ প্রতিষ্ঠিত মাদরাসা মাঠে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক জিলানী।

এ সময় উপস্থিত ছিলেন- আশুগঞ্জ উপজেলা নির্বাহী মুহা. নাজিমুল হায়দার, ইসলামিক ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মুহা. শাহ আলম, আশুগঞ্জ থানার ওসি মুহা. জাবেদ মাহমুদ, ইসলামিক ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক কাজী মুহা. জাবেদ হোসেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহা. আনিছুর রহমান, তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. ইদ্রিছ হাসান, তারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল সাদির, মরহুমের ভাতিজা জিএম তানিম ও নাসিম দিদার প্রমুখ।

এ ছাড়াও জানাজায় সীমিত পরিসরে এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট আলেমগণ অংশ নেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ