আওয়ার ইসলাম: ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে ইউরোপ ও আমেরিকায় ইসলাম বিদ্বেষী ততপরতা জোরদার হওয়া সত্ত্বেও ইসলামের প্রতি এ অঞ্চলের অমুসলিম জনগণের আকর্ষণ ক্রমেই বাড়ছে।
মহান আল্লাহই পবিত্র কোরআনের সুরা তওবার ৩২ নম্বর আয়াতে বলেছেন, “তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়। কিন্তু আল্লাহ অবশ্যই তাঁর নূরের পূর্ণতা বিধান করবেন, যদিও কাফেররা তা অপ্রীতিকর মনে করে।”
ব্রিটেনের খ্যাতনামা মহিলা ব্যক্তিত্ব ও সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রীর সৎ বোন লরেন বুথ ২০১০ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বুথ জন্ম গ্রহণ করেছেন ১৯৬৭ সালে।
ইসলামে দীক্ষিত হওয়া সম্পর্কে তিনি লিখেছেন: “আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন আমি এমন এক ধর্মে দীক্ষিত হলাম যে ধর্ম পশ্চিমা গণমাধ্যমে সবচেয়ে কম নন্দিত হয়, তখন ইরানের একটি মসজিদে আমি যে আধ্যাত্মিক অভিজ্ঞতা অর্জন করেছি তা উল্লেখ করা জরুরি মনে করি।”
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রীর সৎ বোন লরেন বুথ একজন উপস্থাপক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী। তাই মধ্যপ্রাচ্যের খবর পরিবেশনের জন্য তিনি অনেক বার এ অঞ্চল সফরের সুযোগ পেয়েছেন। ভ্রমণ-কাহিনীর একাংশে মিসেস বুথ বলেছেন, পরবর্তী তিন বছরে আমি বেশ কয়েকবার অধিকৃত ফিলিস্তিন সফর করেছি। ধর্ম ও নানা শ্রেণী বা সম্প্রদায় নির্বিশেষে ফিলিস্তিনিদের যেসব কষ্ট ও দূর্দশা দেখেছি তা আমার কাছে অসহনীয় বা বেশ ভারী বোঝা বলে মনে হয়েছে।
২০০৫ সালের জানুয়ারি মাসে আমি একাকী ফিলিস্তিনের পশ্চিম তীর সফর করেছিলাম যাতে ‘দ্যা মেইল অন সানডে’ নামক দৈনিকটির জন্য নির্বাচনের সংবাদ পাঠাতে পারি। এর আগে আমি কখনও কোনো আরব বা মুসলমানদের এলাকায় থাকিনি। এ সফর আমাকে মর্মান্তিক অভিজ্ঞতা এনে দেয়।
পৃথিবীর এ অঞ্চল এবং হযরত মুহাম্মাদ সা.’র অনুসারীদের ব্যাপারে আমরা যা জানি তার বেশিরভাগেরই ভিত্তি হল পশ্চিমা গণমাধ্যমের বৈষম্যমূলক ও উদ্বেগপূর্ণ নানা খবর। আর এ জন্যই মধ্যপ্রাচ্যের পথে বিমানে থাকার সময় কেবলই মনে এসেছে বার বার ব্যবহৃত হওয়া পুরনো কিছু শব্দ। যেমন, যেখানে যাচ্ছি সেখানকার মানুষ উগ্র বা গোড়া, সেখানে বিয়েগুলো হয় আরোপিত, তারা আত্মঘাতি বোমা হামলাকারী এবং জিহাদি। কিন্তু আমি যা ভাবতাম তার চেয়েও অনেক বেশি ইতিবাচক ছিল আমার এই প্রথম অভিজ্ঞতা।”
টনি ব্লেয়ারের স্ত্রীর সৎ বোন লরেন বুথ আরো বলছেন, “উপযোগী পোশাক ও কোট না পরেই প্রবেশ করলাম ফিলিস্তিনের পশ্চিম তীরে। কারণ, ইসরাইলি কর্মকর্তারা বিমানবন্দরে আমার স্যুটকেস রেখে দিয়েছিল। রামাল্লার কেন্দ্রস্থলে