বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

অর্থ, মানবপাচারের অভিযোগে এমপি পাপুল কুয়েত কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশে অর্থ, মানবপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে কারাগারে পাঠিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউটর।

স্থানীয় গণমাধ্যম আরব টাইমস জানিয়েছে, পাপুলকে ২১ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।

তবে এ মামলার বাকি আসামিদের কারাদণ্ড বহাল রাখা এবং একটি বেসরকারি সংস্থার মালিককে ২ হাজার দিনারের বিনিময়ে জামিনে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের পাবলিক প্রসিকিউটর।

গত ৬ জুন মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে আটক হন বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল। জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের কাছে কুয়েতের এক আমলাসহ ৩ জনকে ২১ লাখ দিনার ঘুষ দেয়ার কথা স্বীকার করেন তিনি। ভিসা-বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী নিতে ওই ঘুষ দেয়ার কথা জানান শহিদ ইসলাম পাপুল।

এদিকে, পাপুলের সঙ্গে মানবপাচার চক্রের স্থানীয় মদতদাতাদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন কুয়েতের এমপিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ