বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ

‘খয়রাতি’ শব্দ ব্যবহার করায় নিঃশর্তে ক্ষমা চেয়েছে আনন্দবাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য বিনাশুল্কে চীনে প্রবেশের সুবিধা দিয়েছে দেশটির সরকার। বিষয়টা নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করে ভারতের শীর্ষ বাংলা সংবাদপত্র আনন্দবাজারসহ আরো কয়েকটি গণমাধ্যম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর ক্ষমা প্রার্থনা করছে আনন্দবাজার পত্রিকা।

জানা যায়, ভ্রম সংশোধন শিরোনামে তারা বলেছে, লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং’ শীর্ষক একটি প্রতিবেদনে ‘খয়রাতি’ শব্দের ব্যবহার করা হয়েছিল, যা আমাদের অনেক পাঠককে আহত করেছে বলে জানতে পেরেছি। অনিচ্ছাকৃত এই ভুলে জন্য আমরা দুঃখিত। আনন্দবাজার পরিবার এজন্য নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনার পাশাপাশি এ নিয়ে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আনুষ্ঠানিক প্রতিবাদ না জানালেও তিনি বলেন, এমন সংবাদ প্রকাশের মাধ্যমে ‘ছোট মনের পরিচয়’ দিয়েছে আনন্দবাজারসহ অন্যান্য মিডিয়াগুলো। বাংলাদেশের ব্যাপারে তারা যে শব্দ ব্যবহার করেছে সেটা অগ্রহণযোগ্য, এমনকি সাংবাদিকতার নীতিমালারও সম্পূর্ণ পরিপন্থি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ