বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ

একদিনে বিশ্বে সাড়ে ছয় হাজারের বেশি প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে করোনায় দৈনিক প্রাণহানি এক লাফে প্রায় দ্বিগুণ হয়েছে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। এ নিয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪ লাখ ৪৫ হাজার। আক্রান্ত সাড়ে ৮২ লাখের বেশি।

এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে, মারা গেছেন ২ হাজার জনের বেশি। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়ালো ১১ হাজার। নতুন শনাক্ত হয়েছেন আরো ১১ হাজারের বেশি মানুষ।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ১৩শ'র বেশি মানুষের। নতুন করে ৩৭ হাজারের বেশি শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ২৮ হাজার। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও ফের বেড়েছে প্রাণহানি। ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৮৪৬ জন মারা গেছেন, শনাক্ত হয়েছে ২৫ হাজার। গত দুইদিন যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৫০ এর নিচে থাকলেও মঙ্গলবার সেখানে প্রাণ গেছে ২৩৩ জনের।

এছাড়া, ২৪ ঘণ্টায় করোনায় মেক্সিকোতে ৪৩৯, পেরুতে ১৯৬, রাশিয়ায় ১৯৩ ও পাকিস্তানে ১১০ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় একদিনে আক্রান্তের সংখ্যা ৮ হাজারের বেশি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ