সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সচেতন না হওয়া জেনে-শুনে আগুনে ঝাঁপ দেয়ার শামিল: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশজুড়ে ক্রমশ ভয়ংকর হচ্ছে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ। আর এই সময়ে বিপদের মাত্রা বুঝে সচেতন না হওয়া জেনে-শুনে আগুনে ঝাঁপ দেয়ার শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার নিজ সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চলমান এই সংকট থেকে দেশবাসীকে রক্ষা করতে সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে। এখন বিপদের গভীরতা ও মাত্রা বুঝে আমাদের সচেতন হতে হবে। নয়তো তা হবে জেনে-শুনে আগুনে ঝাঁপ দেয়ার শামিল।

মন্ত্রী বলেন, করোনার এই দুঃসময়ে সংকটের সাহসী নেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। ইস্পাতের মতো কঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আবার চিরচেনা জগত ফিরে পাবো। ফুল-ফল-ফসল হাসি আনন্দের বাংলাদেশ। উদ্বেগহীন গোধূলি আর আশা জাগানিয়া সূবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে, ইনশাআল্লাহ।

ভালো থাকার মূলে সচেতনতা জানিয়ে তিনি বলেন, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে সার্বজনীন ঐক্য, সম্মিলিত ও সমন্বিত প্রয়াস জরুরি। তাই আসুন, আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি।আর তা মূলত নিজেকে নিজে সহযোগিতা করা।

‘এ মহামারিতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না। পাশাপাশি সংক্রমণ না লুকিয়ে রেখে সঙ্গে সঙ্গে নিজ উদ্যোগে করোনা টেস্ট করান এবং আইসোলেশনে থাকুন। ভাইরাসটির সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই মুহূর্তে নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই মূল কাজ।’

এ সময় তিনি সাবেক স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দীন কামরানসহ যারা এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং গভীর শোক প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ