বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার

করোনা থেকে বাঁচতে বেশি করে ঘুমান: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘুম করোনার ওষুধ এমনটাই দাবি করেছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম একাংশের প্রধান ও বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, আমরা যত বেশি ঘুমাবো, ভাইরাসও তত ঘুমাবে। তখন আর ক্ষতি করতে পারবে না।

করোনা ভাইরাসের প্রতিষেধক যা আবিষ্কার হয়েছে, সবই পরীক্ষামূলকভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা প্রতিষেধক তৈরি কার্যত অসম্ভব। দিশেহারা মানুষ। এই সময় অনেকই করোনা রুখতে ‘টোটকার’ নিদান দিয়েছেন। কেউ বলছেন সূর্যের আলোয় করোনায় দমন করা যায়, কেউ সর্ষের তেলেও করোনার হাত থেকে বাঁচার উপায় দিচ্ছেন। কিন্তু কোনও প্রমাণ নেই। এবার নতুন তত্ত্ব! করোনা ভাইরাসকে ঘুম পাড়ালেই বাঁচা যাবে। কিন্তু কীভাবে?

তিনি বলছেন, ঘুমের কথা চিকিৎসকরাই বলছেন। যখন আমরা মারা যাব, ভাইরাসও আমাদের সঙ্গে মারা যাবে।"

সম্প্রতি এই ভিডিওটি টুইটার শেয়ার করেছেন পাকিস্তানের এক সাংবাদিক নালিয়া ইনায়েত। ক্যাপশনে লিখেছেন, 'আমরা যখন ঘুমিয়ে থাকি ভাইরাসও ঘুমোয়। যখন আমরা মারা যাই তখন ভাইরাসেরও মৃত্যু হয়। খুব সহজ বিষয়।' সূত্র: জিও নিউজ, টাইমস অব ইন্ডিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ